বুধবার ৪ নভেম্বর ২০২৬

সোভিয়েত মডেলে দেশ চালানোর ঝুঁকি

Shahedশাহেদ আলম।

সোভিয়েত মডেলে দেশ চালানোর ঝুকি হলো তালেবানরা জন্ম নেয় প্রদীপের ছায়াতলে।তালেবানদের জন্ম দেয় মার্কিনীরা ঠিকই, কিন্তু সেই সুযোগ সৃষ্টি হয় স্বৈরসাশনের ছায়াতলে।কেননা, বিপন্নরা তখন প্রতিবাদের ভাষা হিসেবে এক্সট্রিমিজম কেই পাল্টা আঘাত ভাবে।

এই হিসাব স্পষ্ট সিরিয়া তেও। এই হিসাব স্পষ্ট দুনিয়ার সব খানে।স্বৈরসাশনেই জন্ম নেয় দুনিয়ার তাবৎ উগ্রপন্থা।যোগাযোগতত্বে ‘সারপ্লাস রিপ্রেশন’ থিওরি সেটাই বলে যে স্বাভাবিক মত প্রকাশের সুযোগে যত বাধা এবং চাপাচাপি বাড়ে, তাতে ‘মত’ ধারনা অনুযায়ী ‘নত’ না হয়ে আলাদা ‘পথ’ তৈরী করে নেয়। সে পথ বিপদেরই পথ হয়।

দেশটাকে পাকিস্তানী মডেলে নিয়ে যাওয়া হচ্ছে কেন, কোন অভিলাষে।আফসোস, ধর্মীয় সম্প্রতির কলঙ্কগুলো তিলকের মতই বসে যাচ্ছে বর্তমান শাসকদের কপালে।সেটা গনতন্ত্রহীনতারই খেসারতি।এই গনতন্ত্রহীনতার গন্তব্য বড়ই করুন সবার জন্য।

এতদিনে এটাও দেখতে হলো যে এখানকার শিয়া সম্প্রদায়কে আঘাত করা হলো,পাকিস্থানের মত? দেশটাকে পাকিস্থান/আফগানিস্থান বানানোর পেছনের মানুষ গুলো কারা আসলে?

** সোভিয়েতের পুতিন মডেল স্বৈরশাসকেরই মডেল।উত্তর কোরিয়ার কিম জন মডেল।সমাজতন্ত্রী মডেল নয়।সমাজতন্ত্রের প্রকৃত ধারণা গুলো বাস্তবায়ন করছে ওয়েলফেয়ার স্টেট গুলো।কানাডা, স্কান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো।এটা আমার ধারনা।

শাহেদ আলম: সাংবাদিক

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *