এমপিওভুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণসংহতি সমাবেশ’ করবে নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শনিবার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী ও সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু সমকালকে এ তথ্য জানান।
তারা জানান, এর আগে শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
রোববারের গণসংহতি সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিসহ দেশের সচেতন নাগরিকদের উপস্থিত হয়ে সমর্থন জানানোর দাবি জানান তারা।


