চট্টগ্রামে আবুল কাশেম নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকা থেকে বাসায় ফিরছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। ইয়াকুব নগর এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



Leave a Reply