রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ চলছে।
রবিবার সকাল ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে এই অবরোধ শুরু হয়।
এদিকে অবরোধের কারণে শহরের অভ্যন্তরীণ কোনো যান চলাচল করছে না। দূরপাল্লার সব যান চলাচলও বন্ধ রয়েছে।
এ ছাড়া জেলার সঙ্গে উপজেলার সব কয়টি রুটে নৌ যোগাযোগও বন্ধ রয়েছে। তবে অবরোধ চলাকালে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।



Leave a Reply