বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘যুদ্ধাপরাধে’ সিইসিকে বিচারের মুখোমুখি করা হবে: কর্নেল অলি

cecpic_110810মানবতাবিরোধী অপরাধে একদিন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি আজ রোববার সকালে চট্টগ্রাম নগরীর লালদিঘির নিজ বাসভবনে পৌর নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে একথা জানান।

কর্নেল অলি বলেন, ‘বর্তমান সিইসি শুধুমাত্র চাকরি, গাড়ি-বাড়ি, টাকার লোভে বাংলাদেশকে হুমকির মুখে রেখেছেন। তিনি ভোটের পরিবেশ নষ্ট করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধে জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমের  যে বিচার হয়েছে, একদিন কাজী রকিবউদ্দীনকেও সেই বিচারের মুখোমুখি হতে হবে।’

পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকা চন্দনাইশে নিজের ভাতিজা আইয়ূব কুতুবিকে প্রার্থী করেছিলেন এলডিপি সভাপতি অলি আহমেদ। তিনি অভিযোগ করেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট ডাকাতি ও কারচুপি করায় হেরে গেছেন আইয়ূব কুতুবি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *