বুধবার ৪ নভেম্বর ২০২৬

কবি রফিক আজাদের ব্রেন স্ট্রোক: হাসপাতালে ভর্তি

Rafiq_Azadএকুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ)  নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রয়েছেন।

শুক্রবার বিকেলে কবি পরিবারের ঘনিষ্ঠ প্রকাশক হুমায়ূন কবির ঢালী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রফিক আজাদের ব্রেইন স্ট্রোক হলে তাকে প্রথমে বারডেম হাসপাতাল ও পরবর্তীতে ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার বিকেলে তাকে বিএসএমএমতে স্থানান্তর করা হয়।

তিনি জানান, কবি রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন।

কবি রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা সংগ্রামী রফিক আজাদ মুক্তিযুদ্ধেও ছিলেন সক্রিয়। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *