বুধবার ৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ভারতীয় সেনা পোশাক ও অস্ত্রসহ আটক ২

164132Khagrachari-edt-2খাগড়াছড়ি সদর উপজেলায় অস্ত্র ও ভারতীয় সেনাবাহিনীর পোশাকসহ স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে সেনাবাহিনী এ অভিযান চালায় বলে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জি টু আই মেজর নাছির উল হাসান জানান। আটকরা হলেন : নুনছড়ির কালিবন্ধু ত্রিপুরা (৪৫) ও তার ছেলে যতন কুমার ত্রিপুরা (২৭)। কালিবন্ধু ত্রিপুরা খাগড়াছড়ি ১ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য।

মেজর নাছির জানান, ”গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে তাদের নুনছড়ির বাড়ি থেকে আটক করা হয়।
বাবা ও ছেলের কাছে থাকা দুটি বন্দুক, তিনটি গুলি, ভারতীয় সেনাবাহিনীর ‘কমব্যাট পোশাক’ ও বেশকিছু ভারতীয় রুপি উদ্বার করা হয়।” তাদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর নাছির। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সদর থানার ওসি সামছু উদ্দীন ভুইয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *