বুধবার ৪ নভেম্বর ২০২৬

জনপ্রিয় শিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ অসুস্থ

dhrubo-esh_wদেশের প্রখ্যাত চিত্র শিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ অসুস্থ। গত বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি লেখালেখি করেন। ইতোমধ্যে তিনি প্রায় ৩ হাজার ৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। ১৯৯০-এর পর থেকে প্রচ্ছদ আঁকায় মনোযোগ দেন তিনি। বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদসহ বর্তমান সময়ের প্রায় সব জনপ্রিয় লেখকের অধিকাংশ জনপ্রিয় গ্রন্থেরই প্রচ্ছদ এঁকেছেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *