বুধবার ৪ নভেম্বর ২০২৬

একুশে বইমেলায় মালেক মুস্তাকিমের দু’টি বই

Malek-Mustakimএকুশে বইমেলায় তরুণ কবি ও কথাসাহিত্যিক মালেক মুস্তাকিমের দুটি বই পাওয়া যাচ্ছে। বই দুটির মধ্যে রয়েছে একটি উপন্যাস- “দেয়ালমুখী”ও অন্যটি কবিতা গ্রন্থ- “বিষণ্নতাবিরোধী চুম্বনগুলি”।

নিঃসঙ্গ এক যুবকের সীমাবদ্ধতার দেয়াল অতিক্রম করবার পথে গাঢ় অন্ধকারে ডুব দিয়ে জীবনের গভীরতর সৌন্দর্য্য কুড়াবার গল্প নিয়ে গড়ে উঠেছে দেয়ালমুখী উপন্যাসের শরীর। শব্দের ভাঁজে ভাঁজে পাঠক খুজে পাবে অন্ধকারে ঘুরপাক খেতে খেতে তার নিজস্ব সত্ত্বার সম্মিলিত দহন। অন্যদিকে প্রেম- বিরহ, বিষণ্ণতা এবং যাপিত জীবনের অন্তরালে ক্ষয়িঞ্চু মুহুর্তগুলোর অন্তর্বেদনা “বিষণ্ণতাবিরোধী চুম্বনগুলি” কাব্যগ্রন্থটিতে ফুটে উঠেছে।

বই দুটি মেলায় এনেছে বাংলাবাজারের খ্যাতনামা সৃজনশীল প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রব এষ। মেলায় অনিন্দ্য প্রকাশের ২৯৩-২৯৬ নং স্টলে পাওয়া যাচ্ছে। বই দুটি বেশ পাঠক প্রিয়তা অর্জন করেছে বলে অনিন্দ্য প্রকাশের সত্ত্বাধিকারী আফজাল হোসেন এই প্রতিবেদককে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মালেক মুস্তাকিম কৈশোরকাল থেকেই লেখালেখি করছেন। বর্তমানে সরকারের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *