বুধবার ৪ নভেম্বর ২০২৬

৭ মার্চ নিয়ে প্রামাণ্যচিত্র ‘সেই কণ্ঠস্বর’

7 march - Copyনতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন ও গুরুত্ব তুলে ধরতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র ‘সেই কণ্ঠস্বর’। এটি যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন শাহ ওয়ালিদ আকরাম ও প্রিয়াংকা আচার্য্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ নিয়ে বিশিষ্টজনদের মতামতের পাশাপাশি স্থান পাচ্ছে তরুণদের দৃষ্টিভঙ্গি।

আইনজীবী ড. কামাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্য ব্যক্তিত্ব মামুনূর রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমসহ আরও অনেকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও আবেগময় স্মৃতিচারণার বিভিন্ন দিক ফুটে উঠেছে এ প্রামাণ্যচিত্রে।

এছাড়া ভাষণটি ঘিরে শিশু-কিশোরসহ সাধারণ মানুষের প্রতিক্রয়াও তুলে ধরা হচ্ছে। ওঙ্কার ইনোভেটিভস্ পরিবেশিত প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *