বুধবার ৪ নভেম্বর ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে রহস্যজনক চুরি: তদন্ত শুরু

kabi-robindronath-kuthir-baবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে রহস্যজনকভাবে দুইটি তরবারি চুরি হয়েছে। নোবেল চুরির ঘটনার পর এই চুরির ঘটনা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। গত বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে সোমবার তদন্ত দলের সূত্রে মনে করা হচ্ছে।

কুঠিবাড়ির দ্বিতীয় তলায় সংরক্ষিত পাঁচটি তরবারির মধ্যে দুইটি তরবারি চুরির ঘটনায় কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোখলেসুর রহমান।

তরবারি চুরির ঘটনায় প্রত্নতত্ব অধিদপ্তরের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার বিকেলে  প্রত্নতত্ব অধিদপ্তরের প্রশাসনিক বিভাগের প্রধান উপ-পরিচালক গাজী ওয়াসিউল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দলটি কুমারখালী উপজেলার কুঠিবাড়ি ঘুরে দেখেন। তিনি জানান, আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে তদš— প্রতিবেদন জমা দেবেন।

নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে সুরক্ষিত এলাকা থেকে কীভাবে তরবারি চুরি হলো এবং ক্লোজসার্কিট ক্যামেরা কেন বন্ধ ছিল সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে খোয়া যাওয়া তরবারি উদ্ধার করা হবে।’

কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোখলেসুর রহমানের করা জিডির কথা উল্লেখ করে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘এখন মামলা না হওয়ায় তরবারি উদ্ধারে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে জিডির সূত্র ধরেই পুলিশ আইনি প্রক্রিয়ায় তদন্ত করছে।’

কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোখলেসুর রহমান বলেন, বুধবার বিকেল ৫টায় অফিস শেষে অন্যান্য দিনের মতো কুঠিবাড়ির সবগুলো কক্ষসহ মূল ফটকে তালা লাগিয়ে খুলনা যাই। এই সময় সেখানে দায়িত্ব পালন করেন লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহ। গত বৃহস্পতিবার সকালে খুলনায় থাকতেই এক সহকর্মী ফোন করে জানান দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষের আলমারিতে রক্ষিত পাঁচটি তরবারির মধ্যে দুটি নেই এবং আলমারির তালাটাও ভেঙে ঝুলছে।

চারদিকে সীমানা দেওয়া সুরক্ষিত এই কুঠিবাড়ির ভবন। ঘটনার সময় প্রধান ফটকও সিলগালা করা ছিল। এছাড়া কুঠিবাড়ি চত্বরে স্থায়ী একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেখানে  প্রত্নতত্ব অধিদপ্তরের নিরাপত্তাকর্মী ছাড়াও ১০ জন আনসার সদস্য রয়েছেন। এরপরও কীভাবে তরবারি চুরি হলো তা নিয়ে স্থানীয়দের প্রশ্ন রয়েছে। কারণ, ঘটনার দিন  প্রত্নতত্ব অধিদপ্তরের দুজন নিরাপত্তাকর্মীও পাহারায় ছিলেন।

এ ব্যাপারে আনসার ক্যাম্প কমান্ডার (পিসি) বাবুল মন্ডল বলেন, “আনসার সদস্যরা ডিউটি করে মূল ভবনের বাইরে। ভেতর থেকে কখন যে এই চুরির ঘটনা হয়েছে তা ঠিক বুঝতে পারছি না।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *