প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় গ্রেফতার শফিক রেহমানের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর ইস্কাটনে বিএনপি-ঘনিষ্ঠ এই সাংবাদিকের বাসা থেকে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে ডিবি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘রিমান্ডে শফিক রেহমান জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। বৈঠকে যারা ওই পরিকল্পনায় অংশ নেবে তারাও উপস্থিত ছিলেন।’
‘রিমান্ডে বৈঠকসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া গেছে। সেগুলো কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।’
গত শনিবার রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।



Leave a Reply