মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

‘ভিক্ষা করার চেয়ে নাচা ভালো’

154361-hindi-dance-songs-fo_208502ডান্স বারের উপর ভারতের মহারাষ্ট্র সরকারের চাপানো নিষেধাজ্ঞায় আগেই স্থগিতাদেশ দিয়েছে দেশটির শীর্ষ আদালত। কিন্তু তা সত্ত্বেও সে রাজ্যে বিধিনিষেধের গেরোয় ডান্স বারের লাইসেন্স পাওয়া দুষ্কর। এ নিয়েই মামলাও চলছে সুপ্রিম কোর্টে।

সোমবার তার শুনানিতে বিচারপতিরা জানান, ‘’এটা ২০১৬। এ যুগে নাচ পেশা হিসেবেই স্বীকৃত। রাস্তায় ভিক্ষা করা বা বাজে কাজে জড়িয়ে পড়ার চেয়ে অন্তত নাচা ভাল।’

সুপ্রিম কোর্টে যিনি আবেদন জানিয়েছেন তার অভিযোগ, মহারাষ্ট্রে ডান্স বারের ভিতরে যা হয় সেটা নাচ নয় বরং অশ্লীলতা। আর তাই তা খোলার অনুমতি দেওয়া উচিত নয়।

এই যুক্তি দেখিয়েই ২০০৫ সালে রাজ্যের ডান্স বারগুলির লাইসেন্স বাতিল করে দিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার। কিন্তু হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়। শীর্ষ আদালতের বিচারপতিরা তাদের শেষ রায়ে এ বছর ১৫ মার্চের মধ্যে ডান্স বারগুলিকে লাইসেন্স দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীসের সরকারকে।

কিন্তু রেস্তোরাঁ ও বার মালিকদের সংগঠনের পাল্টা দাবি, এ পর্যন্ত রাজ্য জুড়ে ১২০০টি বার লাইসেন্সের জন্য আবেদন জানালেও তা পায়নি। তার মধ্যে মুম্বাইয়ের মোটে ৩৯টি ডান্স বারে ঘুরে গিয়েছেন সরকারি পরিদর্শকরা। কিন্তু ছাড়পত্র আসেনি একজনের কাছেও।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *