বুধবার ৪ নভেম্বর ২০২৬

খুতবায় কটূক্তির দায়ে ইমামকে মারধর, আটক

satkhira-imam-জুমার নামাজ শেষে খুতবায় প্রয়াত রাষ্ট্রপতি ও বর্তমান সংসদের দুই মন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে সাতক্ষীরার এক ইমামকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি জোড়দিয়া শেখপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম আজমির হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘রাজাকার’ বলেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক শেখ জানান, কটূক্তির প্রতিবাদে ক’জন মুসল্লি ক্ষিপ্ত হয়ে ইমামকে মারধর শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। ইমাম আজমি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে। সে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *