বুধবার ৪ নভেম্বর ২০২৬

সারাবিশ্বে কোটিবার ব্যবহৃত এই ছবিটি আসলে কার?

kimএই ছবিটি ফেসবুক, ইন্সটাগ্রাম বা টুইটারে অজস্রবার দেখেছেন। চলতি কথায় এই ধরনের ছবিকে বলা হয় মেমে। ইউরোপ, আমেরিকায় এই ছবিটি পরিচিত ‘ফাক দ্যাট গাই’ বা ‘ডাম্ব বিচ’ নামে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন বাংলা পেজের পোস্টগুলোতেও ট্রল হিসেবে এই ছবিটি ব্যবহার করা হয় বেশ। সাধারণত খুব হাস্যকর কোনো পরিস্থিতির উপযুক্ত অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় ছবিটি। কিন্তু এই ছবিটি কার? কোনো বাস্তব মানুষের মুখ কি এটি, নাকি কাল্পনিক কোনো চেহারা? আসুন, জেনে নেওয়া যাক উত্তর।

trol---আসলে এই মানুষটির নাম ইয়াও মিং। পেশায় তি‌নি একজন বাস্কেটবল প্লেয়ার, চীনের বাসিন্দা। বর্তমানে আমেরিকায় এনবিএ বাস্কেটবল খেলছেন তিনি। ইয়াও এনবিএ-র সবচেয়ে লম্বা প্লেয়ার। উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এই ছবিটি তৈরি করা হয় ইয়াও-এর এক বিশেষ মুহূর্তের অভিব্যক্তি অবলম্বনে। ২০০৯ সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে তার কথোপকথনের যে ভিডিও রেকর্ডিং করা হয় তারই একটি অংশে ইয়াও-এর মুখে ফুটে ওঠে এই অভিব্যক্তি। ২০১০ সালে ‘রেজ কমিকস’ ক্যাম্পেনের মাধ্যমে ‘ডাম্ব বিচ’ নামে ইয়াও-এর সেই অভিব্যক্তির আদলে তৈরি মেমেটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর মেমেটির জনপ্রিয়তা অর্জন করতে সময় লাগেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *