রাজধানী ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ের ছয় দিনব্যাপী সীমান্ত সম্মেলন চলছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বিজিবির সদর দফতর পিলখানায় এ সম্মেলন শুরু হয়।
আগামী ১৬ মে যৌথ ঘোষণায় স্বাক্ষরের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।
সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ও বিএসএফের মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ভারতের ২১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।
এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষে মূল এজেন্ডা হিসেবে থাকছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা, আটক ও অপহরণের বিষয়টি। এ ছাড়া সীমান্তে চোরাচালান, মাদক পাচার, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক ও নির্মাণকাজ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।



Leave a Reply