বুধবার ৪ নভেম্বর ২০২৬

আনসার ক্যাম্পে হামলা, নিহত ১, অস্ত্র লুট

21581কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় আনসার বাহিনীর শালবন ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে আনসার বাহিনীর কমান্ডার নিহত হয়েছেন। ক্যাম্প থেকে অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা।

নিহত আনসার কমান্ডারের নাম মো. আলী হোসেন (৫৫)। আনসার ক্যাম্পটি রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অবস্থিত বলে পুলিশ জানিয়েছে।

হামলার সময় ওই ক্যাম্পে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ক্যাম্পে হামলা চালায়। এ সময় তিনিসহ ওই ক্যাম্পে নয়জন ছিলেন। সবাই ঘুমিয়েছিলেন। আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আর্তনাদের শব্দে তাঁর ঘুম ভাঙে। সেখানে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁকে ও অন্যদের বেঁধে ফেলে। এরপর আলী হোসেনকে হত্যা করে ও অস্ত্র লুট করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদের ভাষ্য, লাশ ক্যাম্পের কাছে রাখা আছে। কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ঘটনাস্থলে গেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *