বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘একাত্তরে পরাজিত হয়েও ওদের লজ্জা হয়নি’

minister shajahanপকিস্তানের জামায়াতে ইসলাম যুদ্ধাপরাধী নিজামীর জন্য মায়াকান্না করছে। ওদের কত বড় স্পর্ধা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। ‘৭১ সালে যেভাবে তারা পরাজিত হয়েছে, তাতেও ওদের লজ্জা হয়নি। বলেছেন, নৌমন্ত্রী শাজাহান খান।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী সপ্তম বিজ্ঞানমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং বডির সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপি। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন, গভর্নিং বডির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হওয়ার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ জনগণের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। তাই বিজ্ঞানকে আমাদের জীবনের অংশ হিসেবে নিতে হবে।

শাজাহান খান বলেন, পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে গবেষণা করা উচিত। বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে তাদেরকে অবশ্যই বিজ্ঞানমনষ্ক হতে হবে। বিজ্ঞান মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা দেখেছ একটি রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়া পেট্রলবোমা মারার নির্দেশ দিয়ে পুলিশ, রিকশাওয়ালা, বাসের ড্রাইভার হেলপারসহ ছোট ছোট ছেলেমেয়েদের হত্যা করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *