বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভেঙে গেল বাংলাদেশ বিমানের দরজা, ফ্লাইট বাতিল

biman_travel-news-bdযান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে বিমানটি ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে দরজা ভেঙে আটকে গেলে ফ্লাইটটি বাতিল করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ জানান, ফ্লাইট বিজি-১২৩ বোয়িং বিমানটি ৩১৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ওমানের মাস্কট যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা বিমানে আরোহনের পর বিমান ছাড়ার আগ মুহূর্তে বোর্ডিং ব্রিজের সাথে লেগে দরজা ভেঙে যায়। ফলে বিমানটি আর ছেডে যেতে পারেনি।

তিনি আরও জানান, ঢাকা থেকে অপর একটি ফ্লাইট এনে এসব যাত্রীকে নিয়ে দুপুর ১টার দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

মো. আহসান নামে বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নের আগেই দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রা বাতিল করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছিলেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বাংলাদেশ বিমানের জুনিয়র গ্রাউন্ড অফিসার সৈয়দ আরদেশীর রুমি জানান, ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় মাস্কটের উদ্দেশে ছেড়ে যাওয়ার শিডিউল ছিল। সব যাত্রী আসন গ্রহণ করার পর বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিকে জায়গা থেকে নড়ানোর জন্য ‘পুশ-কাট’ দিয়ে ধাক্কা দেওয়ার সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে বোর্ডিং ব্রিজের দরজার সঙ্গে বিমানের দরজা আটকে যায়। এতে বিমানটির দরজা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুমি আরও জানান, বিমানটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে এটা মেরামত সম্ভব নয়, ঢাকা থেকে দুপুর পৌনে ১টায় একটি ফ্রাইট এনে ওই বিমানে বিজি-১২৩ ফ্রাইটের যাত্রীদের মাস্কট নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *