মুন্সীগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগকর্মী মো. মামুনের (২৮) বাড়ি থেকে শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ২টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামের অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় মো. মামুনকে আটক হয় বলে জানান মুন্সীগঞ্জ সদর থানর ওসি মো. ইউনুচ আলী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় শতাধিক ককটেল উদ্ধার হয়। ককটেলগুলো তিনটি বালতির মধ্যে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় বাড়ির মালিক মো. মামুনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি মো. ইউনুচ আলী।



Leave a Reply