বুধবার ৪ নভেম্বর ২০২৬

চকলেটের লোভ দেখিয়ে কুলাউড়ায় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

6 yar child rapমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে চা শ্রমিকের ৬ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন রাজভর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই শিশুর পরিবার থেকে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার, পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা চা-বাগানের শ্রমিক। সোমবার (১৬ মে) সকালে সে কাজে চলে যায়। দুপুরের দিকে শিশুটিকে ঘরে রেখে তার মা পাশের একটি বাড়িতে কাজে যান। এ সুযোগে প্রতিবেশী স্বপন রাজভর এসে টাকা ও চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে সে পালিয়ে যায়। কাজ থেকে ফেরার পর শিশুটি তার মাকে এ ঘটনা খুলে বলে। খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ বাগানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় স্বপনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামতও পাওয়া গেছে। মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বপনকে মৌলভীবাজারে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *