বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক মুকুল তালুকদার আর নেই

Mukulঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি মুকুল তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫০ বছর। স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মুকুল তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আইসিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে মকুল তালুকদারের মরদেহ ফরিদপুরের সদরপুর উপজেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুকুল তালুকদার দৈনিক যায়যায়দিন, মানবজমিন, নয়াদিগন্ত, আমার দেশ, আরটিভি ও মোহনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *