বুধবার ৪ নভেম্বর ২০২৬

টুইটারে একঝাঁক পর্নস্টারকে নাকি ফলো করেন ওবামা!

030451Obamaনিজে হাতে সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করেন না তিনি। তাঁর টুইটার অ্যাকাউন্টে কতজন ফলোয়ার আছেন বা তিনি নিজে কতজনকে ফলো করছেন তাও হয়তো জানেন না। তবুও, এই টুইটার অ্যাকাউন্ট নিয়েই এবার খবরের শিরনামে তিনি। বারাক ওবামা। আমেরিকার প্রেসিডেন্ট। তিনি নাকি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকজন ‘নামী-দামী’ পর্নস্টারকে ফলো করেন! যাদের ফলো করা রয়েছে তাঁদের মধ্যে জোয়ানা অ্যাঞ্জেল, নিক্কি বেঞ্জ, অ্যাশলে স্টিল অন্যতম। আর তাঁরা নাকি বেশ কিছুকাল ধরেই রয়েছেন তাঁর অ্যাকাউন্টে।

বিশ্বজুড়ে ওবামার টুইটার অ্যাকাউন্টে প্রায় সাড়ে সাত কোটি ফলোয়ার রয়েছেন। তিনিও ফলো করেন ৬ লাখ ৩৬ হাজার অ্যাকাউন্ট। তবে, সেই অ্যাকাউন্ট প্রতি মুহূর্তে আপডেট রাখে ওবামার সোশাল মিডিয়ার টিম অর্গানাইজিং ফর অ্যাকশন।

তবে, ঠিক কী কারণে ওবামার টুইটার অ্যাকাউন্টে এক ঝাঁক পর্নস্টারকে রাখা হয়েছে তা নিয়ে হোয়াইট হাউজ সূত্রে কিছু জানা যায়নি। যদিও, মনে করা হচ্ছে টুইটারের ‘অটো ফলো’ অপশনের কারণেই এই কীর্তি ঘটে থাকতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *