সকালে অবরোধে পিকেটাররা মাটিরাঙ্গায় একটি সংবাদপত্রবাহী গাড়ি ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে।
২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রশাসন বাধা দেয়ায় আধা বেলা সড়ক অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
এদিকে সকাল থেকে সড়ক অবরোধের ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অবরোধের পক্ষে জেলার চেঙ্গীব্রিজ, স্বনির্ভরসহ বিভিন্ন এলাকায় চোরাগোপ্তাভাবে পিকেটিং করেছে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা।
পিকেটাররা জেলার মাটিরাঙ্গায় একটি সংবাদপত্রবাহী গাড়ি ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে। অবরোধে গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় অবরোধের সর্মথনে পিকেটিং করার খবর পাওয়া গেলেও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক রুপেশ চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, গত ২০মে জেলার দীঘিনালা উপজেলায় পিসিপির নির্ধারিত ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশাসনের বাধার কারণে আয়োজিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। এরই প্রতিবাদে আধাবেলা অবরোধ কর্মসূচি ডাকা হয়।



Leave a Reply