বুধবার ৪ নভেম্বর ২০২৬

চালকসহ বিএনপি প্রার্থীর গাড়ি ছিনতাই, জালভোটে আটক ৮

powrosova_election_14040_1464151399লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী রেজাউল করিম লিটনের নির্বাচন কমিশন অনুমোদিত গাড়িটি চালকসহ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে বিএনপি প্রার্থীর বাসার সামনে থেকে চালকসহ গাড়ী ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
এদিকে ভোট শুরুর পরই দক্ষিণ বাঞ্ছানগর কেন্দ্রে জালভোটের অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু অভিযোগ করে বলেন, মেয়র প্রার্থীর জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদিত নির্ধারিত মাইক্রোবাসটি বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা চালকসহ মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যায়।

এদিকে বিএনপির প্রার্থী রেজাউল করিম লিটনের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে জালভোট হচ্ছে। তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।

তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে যাতে যেতে না পারি সেজন্য প্রতিপক্ষ গ্রুপ নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত মাইক্রোবাসটি সকালে তার বাসার সামনে থেকে চালকসহ ছিনতাই করে নিয়েছে।

তবে এ বিষয়ে পুলিশের কোনো মন্তব্য করেনি।

বুধবার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌর সভার ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের।

বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন জেলা যুব দলের সভাপতি রেজাউল করিম লিটন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *