বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার খাগড়াছড়িতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

index_129162গাইবান্ধায় এক হিন্দু ব্যবসায়ীকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার খাগড়াছড়িতে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি খাগড়াছড়ি শহরের জননী কম্পিউটারের স্বত্তাধিকারী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারগার হাট এলাকার আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার সকালে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের দুইটিলা সেগুণ বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ব্যবসায়িক ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরে ব্যবসায়িক লেনদেন সেরে বাঘাইছড়ির মারিশ্যা বাজার থেকে মোটর সাইকেলে করে খাগড়াছড়ি আসার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তোফাজ্জল।

পুলিশ আরও জানায়, তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে দা’ অথবা ধারলো কিছু দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে বাঘাইছড়ি থানায় খবর দেয়।

পুলিশ এসে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তার মাথার পেছনে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

খাগড়াছড়ি সিনিয়র সহকারি পুলিশ সুপার রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *