বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে বিজিবি-পাচারকারী সংঘর্ষ, নিহত ২

bgb_14260_1464324995রাঙামাটির কাপ্তাইয়ে বৃহস্পতিবার রাতে বিজিবির ধাওয়ায় কাঠপাচারকারীরা পালানোর সময় জিপ উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ পাচারকারীরা বিজিবির চেকপোস্টে আগুন ধরিয়ে দিলে সংঘর্ষে আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহতরা হলেন- চট্টগ্রামের কোদলা জামছড়ি এলাকার সাদ্দাম হোসেন (৩৭) ও রাইখালী এলাকার মো. জাবেদ (৩৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সংকেতের পরও বিজিবির চেকপোস্টে না থামিয়ে পালানোর চেষ্টা করে কাঠ পাচারকারী চক্রের জিপটি। বিজিবি ধাওয়া দিলে সেটি কিছুদূর যাওয়ার পর রাস্তার মাঝখানে উল্টে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।

এরপর রাতে বিক্ষুব্ধ পাচারকারীরা স্থানীয়দের সহযোগিতায় রাইখালী ইউনিয়নের বড়খোলা বিজিবি চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিজিবির সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে দুই ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মো. জাবেদের (৩৪) মৃত্যু হয়।

কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *