২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষির জন্য বরাদ্দ কমিয়ে রাখা হয়েছে ১১ হাজার ১৩৯ কোটি টাকা। যেখানে ২০১৫-১৬ অর্থবছরে ১২ হাজার ৬৯৯ কোটি টাকা কৃষিখাতে বরাদ্ধ দেওয়া হয়েছিল।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন অর্থবছরের জন্য জাতীয় বাজেটে ১৩ হাজার ৬৭৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। তা সংশোধন করে করা হয় ১১ হাজার ১৩৯ কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছরে ১২ হাজার ৬৯৯ কোটি টাকা বাজেটে রাখা হয়। আর ২০১৪-১৫ অর্থবছরে ছিল ১০ হাজার ৩৪৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে মোট বাজেটের মধ্যে কৃষিতে ছিল ১২ হাজার ২৩০ কোটি টাকা।
এদিকে, সার ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণে প্রণোদনা বাবদ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নয় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।



Leave a Reply