রমজান মাস শুরু হয়ে গেছে। ফুতপাত দোকান চারদিকে রোজার আমেজ। সবাই ব্যস্ত ইফতারির কেনাকাটায়। রমজান আত্মশুদ্ধি আর সংযমের মাস। রোজা শরীর মনকে যেমন সতেজ রাখে তেমনি অনেক বদ অভ্যাস ত্যাগ করতেও সহায়তা করে।
এবার দেখে নেওয়া যাক রোজা আপনার শরীরের কি কি পরিবর্তন আনে:
ওজন কমে
যদি আপনি দ্রুত ওজন কমাতে চান তবে রোজা রাখুন। মিষ্টি ও তৈলাক্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন। এতে দ্রুতই আপনার ওজন কমে যাবে। রোজায় দুই বেলা খাওয়া হয়। আর এ সময় যদি পরিমাপ মতো পুষ্টিকর খাবার খাওয়া যায় তবে রোজার মাস শেষ হওয়ার আগেই ওজন কমে যাবে।
আত্মনিয়ন্ত্রণ
আত্মনিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে রোজার মাসে রোজা রাখা। বিশেষ করে যখন খাওয়ার বিষয় আসে। রোজা রাখার ফলে খাওয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এ থেকে আত্মনিয়ন্ত্রণের উন্নাতি হয়।
কলেস্টরল কমায়
রোজার মাসে রোজাদাররা বেশিরভাগ সময়ই বাসার খাবার খেয়ে থাকেন। বাইরের ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকেন। ফলে শরীর কলেস্টরলের মাত্রা ঠিক রেখে বাড়তি কলেস্টরল ঝেড়ে ফেলে।
আসক্তি কমায়
পবিত্র রোজার মাসে রোজা পালনকারীরা ধূমপান, মধ্যপানের মতো বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকেন। যা আপনার প্রতিদিনের অভ্যসকে ভেঙে দেয়। ফলে সহজেই আপনি এসব আসক্তি দূর করতে পারবেন।
সংক্রামণতা রোধ করে
এক গবেষণায় দেখা গেছে, রোজা শরীরের সংক্রামণতা রোধ করে।
উচ্চ রক্তচাপ কমায়
রোজা শরীরের রক্তে চর্বির মাত্রা কমায়। যার ফলে উচ্চ রক্তচাপ কমে যায়।



Leave a Reply