বুধবার ৪ নভেম্বর ২০২৬

এসপি-পত্নী হত্যার নিন্দা আল-কায়েদার

ctg-news-pic-2চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা।

যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শুক্রবার এ খবর দিয়েছে।

একিউআইএসের বাংলাদেশ শাখা আনসার-আল ইসলামের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড ইসলামে ‘অনুমোদনযোগ্য নয়’।

বাংলাদেশে ব্লগার, লেখক, অধ্যাপক ও অধিকার কর্মীসহ সাম্প্রতিক অনেকগুলো হত্যাকাণ্ডে আল-কায়েদা দায় স্বীকার করলেও এবারই প্রথম তারা কোন হত্যাকাণ্ডের নিন্দা জানালো।

গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে মিতু খুন হওয়ার পর দেশব্যাপী প্রতিবাদের মধ্যে জঙ্গি দমনে শুক্রবার দেশজুড়ে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনেই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *