বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক সন্তোষ মন্ডল মারা গেছেন

053028sontos-Mondolনিউ ইয়র্কের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক সন্তোষ মণ্ডল মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) দুপুরে মারা যান তিনি। একসময়ে তিনি স্বনামধন্য ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচিত ছিলেন।

সোমবার রাতে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী সংবাদকর্মী দর্পণ কবীর। সন্তোষ মণ্ডলের মরদেহ এখন ব্রুকলিনের একটি হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

প্রয়াত সন্তোষ মণ্ডল সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার হিসেবে চ্যানেল আইয়ে ছিলেন। এছাড়াও তিনি দৈনিক সংবাদ ও ডেইলি সানে কাজ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *