মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সারাদেশে ভূমিকম্প অনুভূত

earthqueckবাংলাদেশের ভূমিকম্প অনভূত হয়েছে। সোমবার ২৭ জুন সকাল ৬টার ২৭ মিনিট ৪৩ সেকেন্ড ভূমিকম্পটি আঘাত হানে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বন্দরনগরী চট্টগ্রামে ৪.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পার্বত্য চট্টগ্রামের মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব‍াঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

চট্টগ্রা‌মের রহমতগ‌ঞ্জের সড়ক ও জনপথ অ‌ফি‌সের পুরাতন ভবনগু‌লো প্রায় এক‌মি‌নিট ধ‌রে দুল‌তে ছি‌লো এমন খবর জানা গেছে। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ গত ৪ জানুয়ারি সারাদেশে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। সেবারে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উতপত্তিস্থল ছিল ভারতের মনিপুরি ও মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *