বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গুলশানে পুলিশ-বন্দুকধারীদের ব্যাপক গোলাগুলি চলছে

Gulshan firingরাজধানীর গুলশান এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ ও একদল সন্ত্রাসীর মধ্যে এ গুলি বিনিময় চলছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রাতে সাড়ে নয়টার দিকে শুরু হওয়া এই গোলাগুলি রাত সোয়া এগারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।
ঘটনাস্থলে কয়েকশ’ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্যরা জড়ো হয়েছেন। তাদের মধ্য থেকে চৌকষরা বন্দুকধারীদের গুলির জবাব দিচ্ছেন।

এই গোলাগুলিতে ২ পুলিশসহ ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে। রেস্টুরেন্টটিতে বিদেশীসহ ত্রিশ-পয়ত্রিশ জনের আটকে থাকার খবর পাওয়া গেছে। তবে তাদের কি অবস্থা তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যাচ্ছে না।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সূত্রপাত হয়।

গুলশান জোনের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ বলেন, শুনেছি গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে সন্ত্রাসীরা। খবর পেয়ে আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। এখনও বিষয়টি স্পষ্ট নয়।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।

ওই এলাকার একটি বাসায় অবস্থানরত একজন জানান, অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ তিনি নিজে শুনেছেন।

বেশ কিছুক্ষণ গুলি চলার পর পৌনে ৯টার দিকে ওই সড়কে পুলিশ আসতেও দেখেছেন তিনি জানালা দিয়ে। কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। লেকের দিকে একের পর এক গুলির শব্দ।

গুলশান থানার এসআই জাহিদ বলেন, “আমরাও গোলাগুলির খবর পেয়েছি। লোক পাঠিয়েছি। এখনও বিষয়টি স্পষ্ট নয়।”

ওই এলাকায় থাকা একটি বিদেশি দূতাবাসের একজন কর্মী টেলিফোনে বলেন, তিনিও গোলাগুলির শব্দ শুনেছেন।

৭৯ নম্বর রোডের শেষ মাথায় অবস্থানরত এক বাড়ির এক বাসিন্দা রাত ১০টার দিকে টেলিফোনে বলেন, পুলিশ নিচ থেকে বলছে, উপরে কেউ থাকলে যেন বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরই আবার লাউড স্পিকারে বলা হয়, সবাই যেন ভেতরে থাকে, বের না হয়। কাদের বলছে, কেন বলছে কিছু তো বুঝতে পারছি না। আমরা আতঙ্কের মধ্যে আছি।”

গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে বলে একজন জানিয়েছেন।

গুলশনা-১ নম্বরে চেকপোস্টে দায়িত্বরত এএসআই এরশাদ বলেন, “আমরা খবর পেয়েছি, অবৈধ অস্ত্রধারীরা এ এলাকায় প্রবেশ করেছে। নিরাপত্তার খাতিরে আমরা রাস্তা বন্ধ করেছি, যাতে কোনো অপরাধী পালাতে না পারে।”

গুলশানের এই ঘটনার আরও তথ্য জানতে পড়ুন:

o গুলশানের গোলাগুলি: পুলিশের এসি-ওসি নিহত, গুলিবিদ্ধ-জখম ৫০ পুলিশ

o আল্লাহু আকবর বলে হামলা শুরু করে বন্দুকধারীরা

o গুলশানের গোলাগুলিতে ওসি নিহত: আহত ২০, জিম্মি ২০ বিদেশি

o গুলশানের গুলিবিনিময় নিয়ে টেলিভিশনে ‘লাইভ’ বন্ধের নির্দেশ

আরও পড়ুন