জ্বি, আমি সাংবাদিক।
আমাকে যা খুশি জিজ্ঞেস করুন, উত্তরে ‘জানি না’ বললেই গালি দিয়ে বলুন ..লের সাংবাদিক।
আপনার অপছন্দের উত্তর দিলেও গালি দিন।
সঠিক উত্তর পেয়েও জিজ্ঞেস করুন এই তথ্য কেমনে পেলাম!
সন্দেহ করুন গোপন যোগাযোগ রাখছি।
বাসে ঝুলে অফিস যাচ্ছি? ফকিন্নির পুত গালি দিন।
সিএনজিতে চড়ে যাচ্ছি? বলুন, ধান্দার টাকায় চলি।
নির্বাচনে ভোট জালিয়াতি তুলে ধরি? বলুন সরকারের বিরুদ্ধে কাজ করছি।
নির্বাচন স্বাভাবিক বলছি? বলুন সরকারের চাকর, ট্যাকা খাইসে।
হরতালের খবর দিচ্ছি? বলুন আমরাই হরতাল সফল করছি।
সহিংসতার খবর দেখাচ্ছি না? বলুন, ধুর শালারা *লের সাংবাদিক।
লাইভ দেখাচ্ছি না? ধুর চ্যানেল পাল্টান, দেখুন অন্য কেউ দেখাচ্ছে কি না?
লাইভ দেখাচ্ছি? স্ক্রিনে লোলুপ দৃষ্টি রেখে বলুন, আয় হায় অন্য কেউ দেখায় না, এরা কোন দেশের গরু?
আসামির চেহারা দেখাচ্ছি? বলুন, ইশ চেহারা দেখিয়ে অন্যায় করলো আবালগুলাে।
চেহারা দেখাচ্ছি না? বলুন, মিডিয়াও বিক্রি হইয়া গেছে রে, টেকা খাইয়া আসামির চেহারা দেখায় না। পরে আসামি পাল্টায় ফেলবে।
কোনও দুর্ঘটনা বা মারামারি ভিডিও করছি? আপনিও পাশে দাড়িয়ে দেখতে দেখতে বলুন, আরে শালার সাংবাদিক, মানুষ না বাঁচায়ে ভিডিও করস?
মারামারির পর স্পটে পৌছেছি? বলুন, হালা ফকিন্নিরা, মামলা শেষ এখন আইসে।
আপনাদের দুর্ভোগ নিয়ে রিপোর্ট করতে গিয়েছি? খোঁচা মেরে বলুন, হুদাই করেন এইসব ভিডিও। কি হইবো এইসব কইরা? কিছু করতে পারছেন? আপনারা এসব বলেন, কিন্তু ক্যামেরার সামনে বলার সাহস পান না, শুধু আশেপাশে ঘুরাঘুরি করেন, আর কেউ কিছু বলা শুরু করলে পেছনে দাঁড়িয়ে যান।
শিক্ষাব্যবস্থার ত্রুটি নিয়ে রিপোর্ট করেছি? বলেন, যেসব স্কুল/কলেজ ভাল করছে ওদের ক্ষতি করে দিলাম।
শিক্ষা ব্যবস্থার ভাল দিক নিয়ে রিপোর্ট করেছি? বলেন, শালা সরকারের পা চাটা কুত্তা।
সবার আগে ব্রেকিং দিচ্ছি? বলুন, হায় হায় এই অবস্থা? কিন্তু তুই জানলি ক্যামনে?
ব্রেকিং দিতে দেরী করেছি? বলুন, হা হা হা, আরেকজনের দেখাদেখি খবর দিতাসে।
লাইভে দাড়িয়ে আমতা আমতা করছি? বলুন, হালার পুত, কথা কইতে পারস না, খবর দিতে আইসোস ক্যান?
সন্ত্রাসী হামলার ফুটেজ নিচ্ছি? বলুন, শালা মানুষ মরতেসে, আর তোরা ক্যামেরা লইয়া মশকরা করস?
হামলা শেষে মিডিয়ার ছবি দরকার সন্ত্রাসীদের সনাক্ত করতে? ফকিন্নির পুতেরা কি ওই ছবি নিবো? অরা তো হুদাই দৌড়াদৌড়ি করসে।
পুলিশের বিপক্ষে নিউজ হইসে? পুলিশই গালি দিবে, আপনিও দিন, হালারা হলুদ সাংবাদিক, লুকাইয়া ক্যামেরা ধরসে।
পক্ষে নিউজ হইসে? বলুন, হুর এইসব নিউজ হইলো? কি *ল ছিড়ো তোমরা?
গালি দিতে দিতে আবার টিভির সামনে ও পত্রিকা নিয়ে বসুন। না জানি আবার কোন নিউজটা মিস করে ফেললেন।বড় কোন ঘটনা ঘটে গেল কিনা আবার? যান টিভির সামনেই বসুন, আর আমাদের গালি দিন। গালি দিতে দিতে আমাদেরকেই গিলুন।
হুম, তবে আমরা ভুলের উর্ধ্বে না। কিন্তু আপনারা সর্বজান্তা শিক্ষক। আপনারা সব জানেন। একবার এসে দেখুন আমাদের জায়গায়। জাস্ট একবার।
মানুষ যেখান থেকে পালিয়ে আসছে, এক বুক সাহস নিয়ে উল্টো সেদিকেই এগিয়ে যান। একবার পেছনে গোলাগুলি রেখে ক্যামেরায় স্বাভাবিক চেহারা করে দাড়িয়ে থাকুন। খবর সংগ্রহ করুন। জাস্ট একবার।
একবার বুকে হাত দিয়ে চিন্তা করুন দেশ থেকে কি নিয়েছেন, দেশকে কি দিয়েছেন। একজন সচেতন নাগরিক হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন দেশ ও সমাজের জন্য।



Leave a Reply