বুধবার ৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের টাকা বিলির সময় পাঁচ চীনা মুসলিমসহ আটক ৭

leda_rohingya_camp_18357_1467652623মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে টাকা বিলির সময় পাঁচজন চীনা মুসলিম নাগরিক সাত জনকে আটক করেছে বিজিবি।

আটক চীনা নাগরিকরা হচ্ছে বে ইয়ান (৪০), মা ঝিয়া মিন(৪২), মা ইয়ো থিয়ান (৪৫), শি লি (৩৮), ইয়া মিন হো (৩০)।

এছাড়াও আটক দুই বাংলাদেশী হলেন টেকনাফ গোদারবিল আনাস বিন মালিক মাদ্রাসার পরিচালক মোলভী মো. শফিউল্লাহ ও চট্টগ্রামের বেসরকারি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জামিল তাহের।

আটকদের কাছ থেকে ১৫ লাখ ৮৪ হাজার টাকা, এক হাজার নয়শ’ মার্কিন ডলার এবং দুই হাজার ছয়শ’ চীনা মুদ্রা ও ১৬টি ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।

সোমবার বিকালে আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি। এর আগে তাদের হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আটক করে বিজিবি।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, লেদা রোহিঙ্গা বস্তি এলাকায় বিদেশী নাগরিকদের টাকা বিলির খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, চীনা নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ জুলাই তারা মৌলভী মো. শফিউল্লাহসহ বাংলাদেশে আসে। পরে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা ছাত্র ইয়ামিন হুর সাথে যোগাযোগ হয়। এরপর তারা টেকনাফে আসে।

মৌলভী শফিউল্লাহ জানান তিনি কয়েকদিন আগে মাদ্রাসার জন্য ফান্ড সংগ্রহে চীন গেলে সেখানে চীনা নাগরিকদের সাথে পরিচয় হয়।

তিনি বলেন, চীনা নাগরিকরা জানান তারাও কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ধর্মীয় কাজে অর্থ সাহায্যের জন্য আসবে। পরে গত শনিবার তারা বাংলাদেশে আসেন।

জানা গেছে, বিকালে টেকনাফের  যাওয়ার পথে লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন এলাকায় দুই চীনা নারী গাড়ী থেকে নেমে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরন করেন।

এসময় শত শত রোহিঙ্গা নারী পুরুষ তাদেরকে ঘিরে ফেলে। তাদের কাছে টাকা পয়সা লুটপাট করে নেয়।

বিজিবি অধিনায়ক জানান, দুই চীনা নারী বাংলাদেশে আসার পর ৮ হাজার ডলার করে ১৬ হাজার ডলার ভাঙ্গিয়ে টাকা সংগ্রহ করেন।

টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *