বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিতু হত্যাকাণ্ড: দুই আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

mitu_17676_1467091596_18693_1468145722চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেফতার দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এই আদেশ দেন।

দুই আসামি হলেন- এহতেশামুল হক ওরফে ভোলা ও তার সহযোগী মনির হোসেন।

গত ২৭ জুন রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়।

মনিরের কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভলবার এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পিস্তল মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে।

পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও মনিরকে আসামি করে বাকলিয়া থানায় একটি অস্ত্র মামলা হয়। অস্ত্র সরবরাহ করায় ভোলাকে মাহমুদা হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়।

বাকলিয়া থানা-পুলিশ জানায়, অস্ত্র মামলায় ভোলা ও মনিরকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদেশ দেন আদালত।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

হত্যাকাণ্ডের পর তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *