বুধবার ৪ নভেম্বর ২০২৬

টেকনাফে ডাকাত দলের গুলিবিনিময়, নিহত ২

teknaf_14-07-2016_19019_1468473447কক্সবাজারের টেকনাফে ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

বুধবার দিনগত রাত ১টার দিকে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন সারিয়ং ব্রিজের পশ্চিমের পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দু’জনের গুলিবিদ্ধ লাশ ও দুটি অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম ও রঙ্গিখালী এলাকার শিয়াইল্ল্যা ডাকাত গ্রুপের মধ্যে এক ঘন্টার বেশী সময় ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজের গুলি সহ দু’জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও দু’ ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *