বাড়তি ওজন নিয়ে মোটা মানুষদের সব সময় উদ্বিগ্ন হতে দেখা যায়। তার উপরে নতুন একটি গবেষণা বলছে, স্থুল দেহিরা অন্যদের তুলনায় তাড়াতাড়ি মারা যান। এ গবেষণা অতিরিক্ত ওজনদার মানুষদের ঘুম হারাম করে দিতে পারে।
বেশ বড় পরিসরে গবেষণাটি চালানো হয়। চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত রিপোর্টে প্রায় চল্লিশ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত তিন বছর আগে মারা যায়। এক্ষেত্রে পুরুষেরা নারীদের চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে থাকেন।
কখনো ধূমপান করেন না এবং দীর্ঘদিন কোনো রোগে ভোগেননি এমন মানুষদের ওপর এই সমীক্ষা চালানো হয়।



Leave a Reply