বুধবার ৪ নভেম্বর ২০২৬

কোকেন আটক মামলা : নূর মোহাম্মদের জামিনের স্থগিতাদেশ বহাল

cocen-dram_19409_1468818006চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তিরও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেয়া আদেশই বহাল থাকল।

প্রসঙ্গত, গত বছরে জুনে চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে আমদানি করা একটি কনটেইনারে কোকেন আছে বলে পুলিশের পক্ষ থেকে সন্দেহ করা হয়।

এরপর ৭ জুন চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে থাকা কনটেইনারটি সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ৮ জুন বন্দরে কায়িক পরীক্ষায় ১০৭টি ড্রামের কোনোটিতে কোকেনের অস্তিত্ব না পাওয়ার পরও পুলিশের চাপে নমুনা পাঠানো হয় ঢাকায়।

এরপর ২৮ জুন কন্টেইনারে ১০৭টি ড্রামের মধ্যে ৯৬ নম্বরটির তরলের পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়ার কথা জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ওই ড্রামটির ১৮৫ কেজি সানফ্লাওয়ার তেলের এক-তৃতীয়াংশই তরল কোকেন বলে পরীক্ষায় নিশ্চিত হন গোয়েন্দারা। এরপর ওই দিনই চট্টগ্রাম বন্দর থানার এসআই ওসমান গণি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *