মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে রেলস্টেশনে পুলিশের সামনে ককটেল বিস্ফোরণ

solosohor_station_20011_1469342456চট্টগ্রামের ষোলোশহর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে বিকট শব্দে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

স্টেশনমাস্টার ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ ককটেল বিস্ফোরণের এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আতংক সৃষ্টি ও ট্রেন চলাচল বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা ককটেলের এ বিস্ফোরণ ঘটায়।

স্টেশনমাস্টার সাহাবুদ্দিন বলেন, ষোলোশহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনগুলো ছেড়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনার পর সকাল সাতটা ৫০মিনিটের শাটল ট্রেন ছেড়ে যায়নি। তবে এরপর থেকে সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে।

ষোলশহর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। আতংক সৃষ্টির জন্যই ককটেলের এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। দোষীদের ধরতে পুলিশ কাজ করছে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *