বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যথা তাড়ানোর খাবার

anti-3ইনফ্লেমেশন বা প্রদাহ থেকে ব্যথা বা অস্বস্তি হতে পারে। আর প্রদাহ কমানোর বেলায় বড় ভূমিকা রাখতে পারে একটি সুষম খাদ্যতালিকা। মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরীয় ডায়েটে খাবারের মাধ্যমে প্রদাহ কমানোর চমৎকার প্রমাণ পাওয়া গেছে। এই খাদ্যতালিকায় থাকে প্রচুর ফল, সবজী, বাদাম, হোল গ্রেইন শস্য, মাছ আর স্বাস্থ্যকর তেল।

দেখা গেছে ওমেগা ৩ ফ্যাট এক ধরনের আর্থরাইটিসের ব্যথা কমায় তাই খেতে হবে এমন সব সামুদ্রিক মাছ যেগুলোতে তেলের পরিমাণ বেশী। স্যামন, সার্ডিন বা টুনায় যেমনটা থাকে। যেগুলোর দেশি বিকল্প হতে পারে পাঙ্গাশ, বোয়াল, রূপচাঁদা বা অন্যান্য সামুদ্রিক মাছ।

এছাড়া তিসির তেল, ক্যানোলা তেল, আখরোটে ওমেগা ৩ ফ্যাট থাকে। এমনকি মাছের তেল ওষুধ আকারে পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেগুলো খাওয়া যেতে পারে।
anti-2
কিছু খাবারে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আর পলিফেনল থাকে। এই উপাদানগুলো আমাদের দেহের ভেতরে প্রহরী হিসেবে কাজ করে। যেসব খাবারে এসব উপাদান থাকে সেগুলো খেলে ব্যথা কমে এবং এটা ব্যথার সম্ভাবনাকেও কমায়। আপেল, ব্লুবেরি আর সবুজ শাক ও পাতাওয়ালা সবজীতে এসব উপাদান বেশি থাকে।

বিভিন্ন গবেষণায়  দেখা গেছে যে কফিও কিছু মাত্রায় প্রদাহ কমাতে পারে। তাই বলা যায় যে নীচের তালিকার খাবারগুলো নিয়মিত খান, আর পরিবর্তনটা লক্ষ্য করে দেখুন।

টমেটো

অলিভ অয়েল

সবুজ শাক আর পাতাওয়ালা সবজী

বাদাম (আখরোট বা কাঠবাদাম)

তেলযুক্ত সামুদ্রিক মাছ

ফল আর সবজী ( বিশেষ করে জামের মতো ফল)

আর প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাদ দিতে পারলে তো কথাই নেই। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে ওজন যেন খুব বেশী না বাড়ে। ওজন বাড়ার সঙ্গে সঙ্গে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর চাপ বাড়ে আর তার সাথে সাথে ব্যথাও বাড়ে।
তাই ভেবে চিনতে খান, সুস্থ থাকুন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *