মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আনসারুল্লাহর সদস্য সন্দেহে তিনজন গ্রেফতার

downloadচট্টগ্রামে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার নগরীর পাঠানটুলি, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ, মো. এমরান ও আহমেদ হোসেন রনি ওরফে রুবেল।

এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। আর এমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে নাজমুল হাসান জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।”
শুক্রবার নগর পুলিশের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *