বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভূমিকম্পে বাংলাদেশে উঠে আসবে কাদা মাটি

Earthquake-Bangladeshমিয়ানমারে বুধবারের ভূমিকম্পে নিচের মাটি তরল কাদা হয়ে ওপরে উঠে এসেছে। বাংলাদেশে এ ধরনের ভূমিকম্পে দালানকোঠা টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভূমিকম্পে কম্পনের সময় কাদাবালির মিশ্রণে নিচের মাটি তরল হয়ে গেলে একটি স্থানের ওপর দাঁড়িয়ে থাকা স্থাপনা তলিয়ে যেতে পারে। ভূমিকম্পের এমন প্রভাবকে বলে লিকিওফিকসন। গতকালের ভূমিকম্পে এই লিওফিকসনই দেখা গেছে মিয়ানমারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মিয়ানমারের মতো নরম পলিমাটিতে এ ধরনের ভয়ংকর লিওফিকসন হতে পারে।

এমন পরিস্থিতিতে ঢাকার সাড়ে তিন হাজার পোশাক কারখানা ও বিভিন্ন দালান নিয়ে সরাসরি কাজ করতে গিয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষকরা যে ফল পাচ্ছেন, তা-ও এককথায় হতাশাজনক। তাই এখনই সময় সচেতনতা তৈরির পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার।

বিস্তারিত দেখুন এনটিভির একটি বিশেষ ভিডিও প্রতিবেদনে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *