নিউইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে তার মরদেহ দেশে এসে পৌঁছার কথা রয়েছে। কবি বন্ধু কালি কলম সম্পাদক আবুল হাসনাত তার মরদেহ গ্রহণ করবেন। শহীদ কাদরীর চলে যাওয়ায় শোকাচ্ছন্ন সাহিত্য অনুরাগীরা। কাঁদছে নিউইয়র্কের বাঙালি কমিউনিটিও।
রোববার জ্যামাইকা মুসলিম সেন্টারে কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন প্রবাসীরা। প্রিয় কবিকে শেষবারের মত এক নজর দেখতে, ভিড় করেন কবি ভক্ত অনুরাগীসহ সাধারণ মানুষও।
বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কবি’র জীবনের শেষ সময়ের কথা বললেন ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আমর আশরাফ।
কবির এ চলে যাওয়ায় শোকাহত তার ভক্ত ও প্রবাসী বাংলাদেশিরা।
জাতিসংঘে বাংলাদেশে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কবির মরদেহ দেশে নেয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
কবি শহীদ কাদরীর একমাত্র ছেলে আদনান কাদরী, স্ত্রী ইশরাত জাহান এবং পারিবারিক বন্ধু সাদিয়া হাই উর্বি কবির মরদেহের সঙ্গে দেশে ফিরছেন। বুধবার কবির মরদেহ দেশে পৌঁছবে বলে জানিয়েছেন কন্সাল জেনারেল শামীম আহসান।
একুশে পদক পাওয়া শহীদ কাদরী ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে সেচ্ছা নির্বাসিত হলেও; বাঙালি পরিচয় ধরে রাখতে তিনি কখনোই বিদেশি পাসপোর্ট গ্রহণ করেননি।



Leave a Reply