বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার শাড়ি কূটনীতি

শেখ হাসিনার শাড়ি কূটনীতিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির স্ত্রী থেরেসা হেইঞ্জকে একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর দফতরে জন কেরির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন কেরির স্ত্রীর জন্য একটি জামদানি শাড়ি উপহার দেওয়ার নির্দেশ দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক দিনের সফরে সোমবার ঢাকা আসেন।

ঢাকা ত্যাগের প্রাক্কালে বিকেলে বিমানবন্দরে তার একজন সহকারীর কাছে শাড়িটি পৌঁছে দেওয়া হয় বলে জানান কর্মকর্তাটি।

এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির ঢাকা সফরের সময় তার দলের নারী সদস্য এবং পুরুষ সদস্যদের স্ত্রীদের জন্য জামদানি শাড়ি উপহার দেওয়া হয়।

জামদানি বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্যের একটি অংশ এবং সরকার জামদানি শাড়িকে বিশ্ববাজারে সবসময় প্রচারের জন্য সচেষ্ট থাকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *