চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রসহ দুইজনকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে ‘বেশ কিছু জিহাদি বইসহ’ তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা জানান, বাকলিয়া থানার বড়মিয়া মসজিদ এলাকা থেকে ওই দুইজনকে তারা আটক করেন।
তাদের মধ্যে নিজাম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র; অন্যজনের নাম রোকন উদ্দিন।



Leave a Reply