বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাজলকে বিয়ে করার রহস্য এতোদিনে জানালেন অজয়

কাজলকে বিয়ে করার রহস্য এতোদিনে জানালেন অজয়১৯৯৯ থেকে ২০১৬। মাঝখান থেকে পেরিয়ে গেছে ১৭টি বছর।

বলিউডের প্রতিষ্ঠিত তারকাদের ভিড়ে এখনো অনন্য বটে কাজল, তবে ক্যারিয়ারের উত্তুঙ্গে থাকা অবস্থায় এই ১৭ বছর আগেই সংসারজীবনে নিজেকে অনেকটাই আটকে ফেলেন তিনি। এনডিটিভির খবরে পাওয়া গেল এ বিষয়ে কাজলের মতামত। ক্যারিয়ারের রমরমা সময়ে কেন নিজেকে ভিন্ন পথে নিয়ে গিয়েছিলেন, সে বিষয়েও অকপটে বলেছেন তিনি।

১৯৯৯ সালে বিয়ে যখন করেন, তখন কাজল বলিউডের শীর্ষ আসনে। অজয়ের সঙ্গে বিয়ের সময়েই বলে দিয়েছিলেন, বলিউডে আর নিয়মিত দেখা যাবে না তাঁকে। ২০০৩ সালে এই দম্পতির কন্যা নাইসার জন্ম। এ প্রসঙ্গে কাজল বলেছেন, ক্যারিয়ারের সেই পর্যায়টায় স্রেফ সিনেমা নিয়ে মগ্ন না থেকে নিজের জীবনেও থিতু হতে চেয়েছিলেন তিনি। আর এ সিদ্ধান্তকে এখনো সঠিক মনে হয় তাঁর কাছে।

বলিউডের বাণিজ্যিক ধারার সফলতম এই অভিনেত্রী বলেন, ‘সেই সময়ে এই কাজটাই আমার জন্য সবচেয়ে সঠিক ছিল। আমি তখন প্রায় আট বা নয় বছর কাজ করে ফেলেছি। বছরে চার-পাঁচটা করে ছবি করছিলাম। এ জন্যই আমার মনে হয়েছিল যে আমার শান্ত হওয়া প্রয়োজন। আমি আমার পুরো জীবন ওভাবে কাটাতে আগ্রহী ছিলাম না। সে জন্যই আমি চিন্তা করলাম যে বিয়ে করে ফেলব আর বছরে একটা করে ছবি করব।’

নিজের পেশাদার জীবন, স্মৃতির দিনকাল আর অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ‘ভোগ’-এর বিশেষ একটি আয়োজনে। অনেকটা সাক্ষাৎকারমূলক এই অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কাজলের বন্ধু এবং মিডিয়া ব্যক্তিত্ব মিকি কন্ট্রাক্টর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *