বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে থানার ওসিকে ছুরিকাঘাত করল জঙ্গিরা

OC Shaheed Alamমিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলমকে ছুরিকাঘাত করেছে জঙ্গিরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিন পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।

শেখ মারুফ হাসান জানান, জঙ্গি আস্তানায় ঢুকতে গেলে ওসি শহীদ আলমের পিঠে ও পাঁজরে ছুরিকাঘাত করে জঙ্গিরা। গভীর ছুরিকাঘাতে ওসির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

একই সময়ে উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামও ছুরিকাঘাতের শিকার হন। আর অপর পুলিশ কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির বাম বাহু আর বাম উরুতে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

এদিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সূত্রে জানা যায়, ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে রাত ৯টার দিকে পুলিশ গেলে বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ‘জঙ্গি’ নিহত হয়।

মো. ইউসুফ আলী জানান, অভিযানে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। আহত তিন কর্মকর্তা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। আহতদের চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *