ঢাকা সিটি কলেজের দরজা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের তো কিছু মুখরোচক খাবার খেতে মন চায় নাকি? এমন একটি মন্তব্য পাওয়া গেল সোশাল মিডিয়া ফেসবুকে। সেই সাথে একাধিক ছবি।
ছবিগুলোতে দেখা যায় বন্ধ গেট।
ওপার থেকে গেটের ফাঁক দিয়ে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে আর চলে যাচ্ছে ঝালমুড়ি।
চলে যাচ্ছে গ্লাস গ্লাস আখের রস আর চলে আসছে খালি গ্লাসে আখের রসের দাম।
সোশাল মিডিয়া ফেসবুক, ইন্সটাগ্রামে এইসব ছড়িয়ে পড়েছে।
‘ছবিগুলোর কোনো মূল্যমান না থাকলেও বেশ মজার মনে হয়েছে’ এমন মন্তব্য একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারীর।
কোলাজ করা ওই ছবির নিচে আরেক ব্যবহারকারী লিখেছেন ‘খাইতে মন চাইলে কেউ আটকাইয়া রাখতে পারবো না।’



Leave a Reply