বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফোবানার নতুন চেয়ারম্যান আজাদুল হক

Fobanaউত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফোবানা’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজাদুল হক। ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আলমগীর। সেক্রেটারি এম মাওলা দিলু। এছাড়া জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন শাহ হালিম।

ওয়াশিংটনে ফোবানা সম্মেলনের শেষ দিন রোববার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২৫ সদস্যের নতুন এই এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটি আগামী এক বছর ফোবানা পরিচালনা করবেন।

ফোবানার নতুন কমিটিতে আউটষ্ট্যান্ডিং মেম্বার হয়েছেন নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, নুরুল আমিন নুরু, জসিম উদ্দিন, আতিকুর রহমান, রেহান রেজা ও ড. আহসান চৌধুরী হিরু।

এছাড়া এক্সিকিউটিভ মেম্বার অর্গানাইজেশন হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা, বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব হিউষ্টন, মিড কন্টিনেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি, বাংলাদেশ কমিউনিটি অব লসএঞ্জেলস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ এক্সপাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস, ড্রামা সার্কেল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল।

ফোবানার আগামী বছরের সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। ২০১৮ ফোবানা হবে আটলান্টায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *